×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৯-২২
  • ৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের শাস্তি দেওয়ার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন : প্রতিমন্ত্রী রাঙ্গা
নিজস্ব প্রতিনিধি:-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সাংবাদিক ও মুক্তমনা দেশপ্রেমিক গণমাধ্যম ব্যক্তিদের কণ্ঠ রোধে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়নি; বরং যারা সমাজে বিভ্রান্তি ও সহিংসতা ছড়ায়, অপপ্রচার করে দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের শাস্তি দেওয়ার জন্যই এ জনবান্ধব আইন। প্রতিমন্ত্রী আজ রাজধানীর ডিআরইউ মিলনায়তনে সার্চ নিউজ আয়োজিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ বিষয়ক এক আলোচনা সভা ও দেশের দুঃস্থ ক্যান্সার রোগীদের অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডা. আবু রায়হানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের আয়েশা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান এম এ চৌধুরী, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, আওয়ামী লীগ নেতা রাশেদ রহমান, হেলেনা জাহাঙ্গীর, ডা. আসাদুজ্জামান, সাংবাদিক রাব্বি চৌধুরী ও মোস্তফা আল মাহমুদ। প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার হতে মুক্ত হয়ে যুদ্ধবিধ্বস্ত ও অর্থনীতি পশ্চাৎপদ বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করেন। অল্প সময়ে উপহার দেন আধুনিক একটি সংবিধান। তিনি মাত্র সাড়ে তিন বছরে দেশটির পুনর্বাসন ও পুনর্গঠনের কাজ সুসম্পন্ন করেন। পরে প্রতিমন্ত্রী সার্চ নিউজের পক্ষ থেকে দেশের দুঃস্থ ক্যান্সার রোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat