×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১১-১২
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজায় ইসরাইলি অভিযান চলাকালে ব্যাপক সংঘর্ষ
আন্তর্জতিক ডেস্ক:- গাজা উপত্যকায় রোববার ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান চলাকালে ব্যাপক গুলি বিনিময়ে ছয় ফিলিস্তিনি ও এক ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, সংঘর্ষের পর উত্তেজনা বেড়ে যাওয়ায় তিনি প্যারিসে তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরবেন। প্রথম বিশ্বযুদ্ধের স্মরণসভায় যোগ দিতে তিনি প্যারিস সফরে যান। হামাস মুখপাত্র ফাওজি বারহুম ‘কাপুরুষোচিত হামলার’ কঠোর নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র জানায়, এ সংঘর্ষের সময় ইসরাইলি বাহিনী বিমান হামলা চালায়। সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর গাজা উপত্যকা থেকে সম্ভাব্য রকেট হামলার ইঙ্গিত দিয়ে ইসরাইলের দক্ষিণাঞ্চলে বিপদ সংকেত বাজানোর খবর পাওয়া গেছে। এদিকে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা গাজা উপত্যকা থেকে ইসরাইলের দিকে ছোঁড়া ১০টি রকেট চিহ্নিত করেছে। এ সময় তারা দু’টি রকেট ঠেকিয়ে দেয়। তবে অন্যগুলো কোথায় আঘাত হেনেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা উপত্যকায় সংঘর্ষে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। ইজেদিন আল-কাশেম ব্রিগেডের এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে হামাসের সশস্ত্র শাখার স্থানীয় এক কমান্ডার রয়েছেন। তিনি নুর বারাকা নামে পরিচিত ছিলেন। এদিকে ইসরাইলের সেনাবাহিনী সেখানে এ সংঘর্ষে তাদের এক সৈন্য নিহত ও অপর একজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat