×
ব্রেকিং নিউজ :
বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট সি: ট্রাম্প রুশ হামলায় ওডেসায় নিহত ১ : সামরিক প্রশাসন নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ভারত ম্যাচ খেলতে এবার পাকিস্তানকে আরব আমিরাতের অনুরোধ ভাঙা প্রেম জোড়া,গায়ক অসীম আজহার ও অভিনেত্রী হানিয়া আমিরের ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০
  • প্রকাশিত : ২০১৮-১১-২৭
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আর্জেন্টিনায় টিম বাসে হামলার নেপথ্যে কারা?
স্পোর্ট ডেস্ক:-কোপা লিবার্তাদোরেস কাপ ফাইনালে বোকা জুনিয়র্সের বাসে হামলার পেছনে রয়েছে রিভার প্লেটের গুণ্ডারা। যাদের অন্যতম পরিচিতি, ‘আর্জেন্টিনা ফুটবলের মাফিয়া।’ বললেন, আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের মেয়র।
শনিবার দ্বিতীয় পর্বের ফাইনালের আগে এই বাসে হামলার ঘটনায় ইতোমধ্যেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ফাইনাল। কবে তা অনুষ্ঠিত হবে তা জানা যাবে মঙ্গলবার লাতিন আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল-এর বৈঠকের পরই। ইতোমধ্যেই জেনোয়াতে এই ফাইনাল আয়োজন করার প্রস্তাব দিয়েছে ইতালির ফুটবল সংস্থা।
এই ঘটনার জেরে আহত হন বোকা জুনিয়র্সের বেশ কয়েকজন ফুটবলার। যা দেখে বুয়েনস আয়ার্সের মেয়র হোরাসিয়ো রদ্রিগেজ লারেতা বলছেন, ‘প্রতিহিংসা মেটাতে এসেছিল রিভারপ্লেটের মাফিয়ারা। কারণ, ঘটনার আগের দিন রিভার প্লেটের সবচেয়ে কট্টর সমর্থক ও দাঙ্গাবাজ গোষ্ঠী বাররা ব্রাভা-র এক নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। যেখান থেকে বাজেয়াপ্ত হয় এক কোটি পেসো (আর্জেন্টিনার মুদ্রা) ও ফাইনালে তিন শ টিকিট। যা ফাইনালের দিন কালোবাজারে চড়া দামে বিক্রি করার পরিকল্পনা ছিল ওদের।’ তিনি সঙ্গে যোগ করেন, ‘গত পঞ্চাশ বছর ধরে আর্জেন্টিনার ফুটবলে রাজত্ব করে যাচ্ছে ওরা। যে তিন শ জনের টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে হামলা ওরাই চালিয়েছিল।’ ইতোমধ্যেই পুলিশ বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে রয়েছেন একজন মহিলাও। যিনি এক বাচ্চার পেটে আতসবাজি বেঁধে মাঠে বিক্রি করার জন্য ঢুকেছিলেন। ভিডিও দেখে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। যদিও এর মাঝে পরিবর্তিত ফাইনাল নিয়ে এ দিনও উৎসাহব্যঞ্জক মন্তব্য করেছেন রিভার প্লেট কর্তা রোদোল্ফো দি’ওনোফ্রিয়ো। তাঁর কথায়, ‘ফাইনাল ম্যাচ হবেই। কারণ এটা ফুটবল উৎসব। কয়েকজন দুষ্কৃতীর জন্য তা নষ্ট হতে পারে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat