×
ব্রেকিং নিউজ :
জাপানের পার্লামেন্ট নির্বাচনে এলডিপির ভূমিধস জয় : প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে ইরান ভীত নয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হবে না : আরাকচি গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট সি: ট্রাম্প রুশ হামলায় ওডেসায় নিহত ১ : সামরিক প্রশাসন নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ভারত ম্যাচ খেলতে এবার পাকিস্তানকে আরব আমিরাতের অনুরোধ ভাঙা প্রেম জোড়া,গায়ক অসীম আজহার ও অভিনেত্রী হানিয়া আমিরের ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম
  • প্রকাশিত : ২০১৮-১২-০৫
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আব্বাসের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে মেননের আপিল
নিউজ ডেস্ক:–বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন করেছেন একই আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী রাশেদ খান মেনন।
বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাশেদ খান মেননের পক্ষে আবেদনটি জমা দেন তার আইনজীবী জিয়াদ আল মালুম।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে বৈধতা পেয়েছেন মির্জা আব্বাস। একই আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দেন রাশেদ খান মেনন। পরে আইনজীবী জিয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে মির্জা আব্বাসের প্রার্থিতা বাতিল চেয়ে রাশেদ খান মেননের পক্ষে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছে। তিনি বলেন, মির্জা আব্বাস হলফনামায় তার স্ত্রী আফরোজা আব্বাস ঋণখেলাপী এটা গোপন করেছেন। এছাড়া মির্জা আব্বাস হলফনামায় লিখেছেন-তার স্ত্রী তার কাছে ৭৩ লাখ টাকার বেশি পাবেন। আবার স্ত্রী লিখেছেন- সে তার স্বামীর কাছে ১ কোটি টাকা পাবেন। এটি বিভ্রান্তিকর তথ্য। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat