×
ব্রেকিং নিউজ :
পাবনা-৫ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা সরকারি কর্মকমিশন (সংশোধন) অধ্যাদেশসহ কয়েকটি নীতিমালা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ ইরানের নিরাপত্তা সচিব মঙ্গলবার ওমান সফরে যাচ্ছেন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাজার রাফায় সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা চার ব্যক্তিকে হত্যার দাবি ইসরাইলের জাপানের পার্লামেন্ট নির্বাচনে এলডিপির ভূমিধস জয় : প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে ইরান ভীত নয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হবে না : আরাকচি গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট সি: ট্রাম্প
  • প্রকাশিত : ২০১৮-১২-০৯
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ ক্ষেত্রের অগ্রগতিতে সমন্বিত মহাপরিকল্পনা নিয়ে কর্মশালা
নিউজ ডেস্ক:–বিদ্যুৎ ক্ষেত্রের অগ্রগতিতে সমন্বিত মহাপরিকল্পনা নিয়ে কর্মশালা (Workshop on Integratin Master Plan in Power Sector Growth) আজ বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিদ্যুৎ ক্ষেত্রের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের ৯২ ভাগ লোক বিদ্যুৎ পাচ্ছে। এ অগ্রগতিতে জ্বালানি বিভাগের অবদান স্মরণ করে বলেন, আরো সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে। সময়ের সাথে সাথে Power System Master Plan  অগ্রগতিতে কীভাবে আরো অবদান রাখতে পারবে তা সার্বিকভাবে পর্যালোচনা করা সময়ের দাবি। কর্মশালায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। ইলেকট্রিক চার্জিং স্টেশন বাড়াতে হবে, কেননা আগামীতে ইলেকট্রিক যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাবে। স্মার্ট গ্রিড, স্ক্যাডা, অনলাইনে সমস্যা সামাধান ব্যাপক প্রযুক্তি সংযুক্ত করতে হবে। আমাদের এসব ক্ষেত্রে অভ্যস্ত হতে হবে এবং জনগণকে অভ্যস্ত করার উদ্যোগ নিতে হবে। বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস বলেন, উন্নত বাংলাদেশ গড়তে যে অবকাঠামো লাগবে তার একটি অঙ্গ বিদ্যুৎ। বিদ্যুৎ অর্থনৈতিক অগ্রগতির অন্যতম নিয়ামক এবং প্রাথমিক জ্বালানি বিদ্যুতের অগ্রগতির প্রাণভোমরা। কর্মশালায়‘Power System Master Plan 2016’, ‘Renewable Energy and Energy Efficiency Conservation Master Plan’, ‘Intergration and Implementation Strategy of PSMP and Efficiency in Generation’,‘Intergration and Implementation Strategy of PSMP and Transmission’, Ges Intergration and Implementation Strategy of PSMP and Efficiency in Distribution’বিষয়ে মোট ৫টি সেশন অনুষ্ঠিত হয়।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat