×
ব্রেকিং নিউজ :
বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
  • প্রকাশিত : ২০১৮-১২-১৩
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমৃদ্ধ শোষণমুক্ত স্বচ্ছ বাংলাদেশ গড়তে শুদ্ধাচার : তথ্যসচিব
নিউজ ডেস্ক:–সমৃদ্ধ, শোষণমুক্ত ও স্বচ্ছ বাংলাদেশ গড়তে শুদ্ধাচারের বিকল্প নেই, বলেছেন তথ্যসচিব আবদুল মালেক। আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের সাত কর্মকর্তা-কর্মচারীর হাতে চলতি বছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যসচিব একথা বলেন। প্রধান তথ্য অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বীসহ তথ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন। বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে তথ্যসচিব বলেন, বাঙালি জাতির ¯্রষ্টা, বাংলাদেশের রাষ্ট্রপিতা চরম আত্মত্যাগের মাধ্যমে আমাদের হাতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়ে গেছেন। সততা ও নৈতিকতা চর্চার মাধ্যমে এদেশকে সুখী-সমৃদ্ধ, শোষণমুক্ত ও স্বচ্ছ রাখার দায়িত্ব আমাদেরই। তিনি বলেন, শুদ্ধাচার চর্চায় কোনো বিলম্ব করার সুযোগ নেই। এর কারণ হিসেবে তিনি বলেন, অতীতের অশুদ্ধ আচরণ শোধরানো কঠিন, তাই এ মুহূর্ত থেকেই শুদ্ধতার চর্চা করতে হবে। সততা, ন্যায্যতার পাশাপাশি পারস্পরিক সহমর্মিতাও শুদ্ধাচারের অংশ বলেন তিনি। সচিব এসময় অতীতের সকল শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের এবং ভবিষ্যৎ পুরস্কার বিজয়ীদেরও আগাম অভিনন্দন জানান। প্রধান তথ্য অফিসার কামরুন নাহার তার বক্তব্যে শুদ্ধাচার কৌশল অনুসরণ করে তথ্য অধিদফতরের কাজকে আরো বেগবান ও দায়িত্বশীল রাখার জন্য দপ্তরের সকলের প্রতি আহ্বান জানান। তথ্য অধিদফতরের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর, প্রধান সহকারী শাহ মোঃ রুহুল আমীন চিস্তি, আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর সিনিয়র তথ্য অফিসার ফারুক মোঃ আব্দুল মুনিম ও ডেসপ্যাচ রাইটার মোঃ আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার জি এম সাইফুল ইসলাম ও টেলেক্স অপারেটর মোঃ সজিব মিয়া এবং আঞ্চলিক তথ্য অফিস খুলনার সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ জাকির হোসেন চলতি বছরের শুদ্ধাচার পুরস্কার লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat