×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১২-১৯
  • ৪২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌযানের ফিটনেস ও লাইসেন্স প্রদানে সচেতন থাকতে নৌপরিবহন সচিবের নির্দেশ
নিউজ ডেস্ক:–নৌপরিবহন সচিব মোঃ আবদুস সামাদ বলেছেন, আইনবিধি মেনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সরকারি চাকুরির আচরণ ও শৃংখলা মেনে সেবা গ্রহীতাকে দ্রুত সেবা প্রদান করতে তিনি কর্মকর্তাদের অনুরোধ জানান। তিনি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন অধিদপ্তরের সহকারি পরিচালক ও পরিদর্শকদের এক ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। সচিব বলেন, নৌপরিবহন অধিদফতর একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এ দফতরের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে নৌযানের সার্ভে করা, ডিজাইন প্রদান, ডিজাইনের মাননিয়ন্ত্রণ, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্ডিন্যান্স এবং ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স এর রুলস ও রেগুলেশন অনুযায়ী জাহাজ চলাচল ইত্যাদি। এসকল ক্ষেত্রে বিশেষ করে নৌযানের ফিটনেস ও চালকদের লাইসেন্স প্রদানের বিষয়ে অধিকতর সচেতন থাকতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন। ওরিয়েন্টেশন কোর্সে নৌপরিবহন অধিদপ্তর, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর এবং সরকারি শিপিং অফিসের ৩৫ জন কর্মকর্তা অংশ নেয়। কোর্সে নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, পদের দায়িত্বাবলী, সরকারি চাকুরির আচার-আচরণ, শৃংখলা ও সেবা গ্রহীতাকে দ্রুত সেবা প্রদানসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে ধারণা প্রদান করা হয়। অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মোঃ মফিজুল হক, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক ও নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat