×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১২-২০
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী।বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন  জানান, ইনাম আহমদ চৌধুরী বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগে যোগ দেন। এ সময় ইনাম আহমদ চৌধুরীকে ফুলের তোড়া উপহার দেন প্রধানমন্ত্রী। ইনাম আহমদ চৌধুরী এবারের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে সিলেট-১ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে ওই আসনে ধানের শীষের প্রতীক পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন ইনাম আহমদ। তিনি বিএনপির সবশেষ কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান, তার আগের কমিটিতে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা। ইনাম আহমদ গত নভেম্বরে ঢাকায় কারাবন্দি বিএনপি প্রধান খালেদা জিয়ার একটি জীবনীগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানেও ছিলেন। নভেম্বরের শেষ দিকে তিনি সিলেট-১ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় গিয়ে দেখা করেন। এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat