×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১২-২১
  • ৪৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগুনে পুড়িয়ে যারা মানুষ মারে, জনগণ তাদেরকে ভোট দিবে না : ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুনে পুড়িয়ে যারা মানুষ মারে, জনগণ তাদেরকে ভোট দিবে না। নৌকার পক্ষে নারী ও তরুণদের ঢল নেমেছে উল্লেখ করে তিনি বলেন, “দেশের উন্নয়ন দেখে বিএনপির মনের জোর কমে গেছে। আগুনে পুড়িয়ে যারা মানুষ মারে, জনগণ তাদেরকে ভোট দিবে না। তাদের কথাবার্তার হাবভাব দেখে মনে হচ্ছে, তারা নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে।” ওবায়দুল কাদের আজ সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। এসময় কৃষকলীগ কেন্ত্রীয় কমিটির সহ-সভাপতি ডা. এ কে এম জাফর উল্যাহ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, জেলা পরিষদ সদস্য আলা বক্স টিটুসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, সারাদেশে নৌকার গণ-জোয়ার দেখে বিএনপি বেসামাল হয়ে পড়েছে। ড. কামাল হোসেন লন্ডনে অবস্থানরত সাজাপ্রাপ্ত তারেক জিয়ার নির্দেশ অনুযায়ী ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন। মন্ত্রী বলেন, বিএনপি দেশকে অন্ধকারে নিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আলোর পথে এনেছে। বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, দেশ আবার অন্ধকারে ডুবে যাবে। এর আগে, তিনি কোম্পানিগঞ্জ উপজেলার কেটিএমহাট, মেহেরুন্নেসা ও চৌধুরীহাটের বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat