×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১২-২১
  • ৪৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফের আলোচনায় ইশারাকন্যা প্রিয়া প্রকাশ
বিনোদন ডেস্ক:-চোখের মায়াজালে বেঁধেছিলেন, ঝড় তুলেছিলেন বহু পুরুষের হৃদয়ে। ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী ও অন্তর্জাল তারকা প্রিয়া প্রকাশের চোখের আগুনে পতঙ্গের মতো ঝাঁপ দিয়েছিল পুরো ভারত। সেই প্রিয়া ফের আলোচনায় এলেন। তবে এবার আলোচনা তাঁর নতুন ফটোশুট নিয়ে। সম্প্রতি এই খুদে তারকা সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নতুন ছবি শেয়ার দিয়েছেন। কাঁধখোলা নীল পোশাক পরে বিছানায় পোজ দিয়েছেন তিনি। এর আগে তাঁর বাথটাব ফটোশুট সামাজিক বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছিল। নতুন আলোকচিত্রে প্রিয়াকে খুব আদুরে আর নিষ্কলঙ্ক লাগছে, যে লুকের জন্য তিনি সর্বমহলে পরিচিত। দুটি ছবি পোস্ট করেছেন প্রিয়া। একটিতে প্রায় সাড়ে তিন লাখ লাইক পড়েছে আর অপর ছবিতে লাইকের সংখ্যা চার লাখ ৬৭ হাজারের বেশি। শিগগিরই বলিউডে অভিষেক হতে চলেছে প্রিয়ার। প্রশান্ত মামবুলির ‘শ্রীদেবী বাংলো’ সিনেমা দিয়ে বি-টাউনে পা রাখবেন তিনি। এ ছবির পরিচালক টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর জীবনীভিত্তিক এ সিনেমায় অভিনয় করবেন প্রিয়া। শ্রীদেবীর ভূমিকায় থাকবেন তিনি। মালয়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ‘ওরু আদার লাভ’-এর ‘মানিক্য মালারায়া পুভি’ গানে চোখের ইশারা দিয়ে বিখ্যাত হয়েছিলেন। সেই দৃশ্যটি ছড়িয়ে পড়েছিল পুরো ভারতে। বিনোদনপাড়া থেকে রাজনীতিপাড়ায়ও ঝড় তুলেছিল তাঁর চোখ। এমনকি কংগ্রেস নেতা রাহুল গান্ধীও প্রিয়ার অনুকরণে চোখ মেরেছিলেন! এক মিনিটেরও কম দৈর্ঘ্যের ওই গানের টিজার বেরোনোর পরই ঝড় ওঠে, যেখানে স্কুলছাত্রী প্রিয়া তাঁরই সহপাঠীকে চোখ মেরেছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি একে বর্ণনা করেছিল এভাবে—‘চোখের ইশারায় থমকে গেছে ভারত।’ চলতি বছরে প্রিয়াকেই গুগলে সবচেয়ে বেশি খুঁজেছেন ভারতের মানুষ। আর বাংলাদেশে গুগল সার্চের তালিকায় তাঁর অবস্থান দ্বিতীয়। গুগল ইন্ডিয়া কিছুদিন আগে জানায়, প্রিয়া প্রকাশই ২০১৮ সালের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যাঁকে সবচেয়ে বেশি গুগলে খোঁজা হয়েছে। এদিক দিয়ে বলিউডের নামীদামি বহু তারকাকেও টপকে যান প্রিয়া। সূত্র : ডিএনএ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat