×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১২-২৩
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিথ্যা অভিযোগ না করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন ইনু
নিউজ ডেস্ক:– সরকার ও নির্বাচন কমিশনের উপর মিথ্যা অভিযোগ না করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ রোববার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা ধরমপুর ইউনিয়নের বৃত্তিপাড়া এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, নির্বাচনে সন্ত্রাস হবে, ডাকাতি হবে, সরকারী কর্মকর্তাদের উৎকোচ দেয়া হচ্ছে। বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টের প্রার্থীরা একটার পর একটা মিথ্যা অভিযোগের ফিরিস্তি তুলছেন। তাই বিএনপিকে বলবো মাঠে না এসে, বাতাসে গদা না ঘুরিয়ে নির্বাচনে আসুন এবং প্রতিদ্বন্দ্বিতা করুন। এ সময় উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলী, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী উপজেলার সাতবাড়িয়ায় এক নির্বাচনী সমাবেশসহ বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat