×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০১-০১
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নব-নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন বৃহস্পতিবার : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:–আগামী ৩ জানুয়ারি (বৃহস্পতিবার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নব-নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ নেবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) কার্যালয়ে ‘বিএসআরএফ-সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। হাসানুল হক ইনু বলেন, ‘আগামী ৩ জানুয়ারি সংসদ সদস্যরা শপথ নেবেন। এর আগে গেজেট প্রকাশিত হবে। সুতরাং মহাজোটের সরকার গঠন হতে যাচ্ছে, এটা অবধারিত।’ ‘নতুন মন্ত্রিসভা কবে গঠন করা হবে’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সময়টা আমি বলতে পারবো না। এটা প্রধানমন্ত্রী জানেন। সংসদ সদস্যরা শপথ নেওয়ার পরই মন্ত্রিসভায় যাওয়ার যোগ্যতা রাখেন। সুতরাং এটা প্রধানমন্ত্রী ও তার দফতরই নির্ধারণ করবে কবে কখন ও কাদেরকে নিয়ে মন্ত্রিসভা গঠন করা হবে।’ ‘নতুন সরকারের আকার কেমন হবে এবং নতুন মন্ত্রিসভায় কতজন নতুন মুখ আসতে পারে’ এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার, এই ব্যাপারে আমি কোন মন্তব্য করতে চাই না। প্রধানমন্ত্রী সবচেয়ে যোগ্য ও কার্যকর লোক দিয়ে মন্ত্রিসভা গঠন করবেন। প্রধানমন্ত্রীর ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।’ ‘নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ কী হবে’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, সরকারের প্রধান চ্যালেঞ্জের একটা হচ্ছে, সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নটা রক্ষা করে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। জঙ্গী সন্ত্রাস দমন করে যে শান্তি প্রতিষ্ঠা করা হয়েছে, সেই শান্তি বজায় রেখে সাম্প্রদায়িকতা ও সামরিক শাসনের যে জঞ্জাল এখনও রয়েছে সেগুলো পরিষ্কার করা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাকর্মযজ্ঞই এত বড় বিজয় অর্জন সম্ভব হয়েছে। বিএনপি প্রার্থীদের আয়েশি মনোভাব ও মনোনয়ন নিয়ে বাণিজ্যই তাদের ভরাডুবির কারণ, আরও অনেক কারণ রয়েছে। জ্বালাও-পোড়াও, হত্যা, ধ্বংসের অপরাজনীতি অনুসরণের ফলেও তাদের এ ভরাডুবি।’ জাসদ সভাপতি বলেন, বিএনপি-জামায়াত যখনই পরাজিত হয় তারা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। ১৯৯৬ সালে ও ২০০৮ সালেও তারা একই দাবি করেছে। এটা তাদের রাজনৈতিক বদ অভ্যাস। বিএসআরএফ সভাপতি শ্যামল কুমার সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহসীন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat