×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০১-০৫
  • ৪৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ চীনা প্রেসিডেন্টের
আন্তর্জতিক ডেস্ক: -চীনের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সব প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিংপিং। তাইওয়ানের প্রেসিডেন্ট ‘চীনের হুমকি’ মোকাবেলায়’ আন্তর্জাতিক সহায়তা চাওয়ার পর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ নির্দেশনা দেন শি। সাউথ চায়না মর্নিং পোস্ট, রয়টার্স। প্রেসিডেন্টে শি বলেন, ‘গত ১০০ বছরে বিশ্ব যে পরিবর্তন দেখেনি, সে ধরনের বড় পরিবর্তনের মত পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব। চীন তার উন্নতির জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে রয়েছে। জরুরি প্রয়োজনে সশস্ত্র বাহিনীকে দ্রুত প্রস্তুত হতে হবে।’ নতুন ধরনের যুদ্ধের কৌশল নিতেও নির্দেশ দিয়েছেন তিনি। রয়টার্স জানায় দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক বিরোধ সত্বেও চীন সেনা উপস্থিতি জোরদার করতে চাইছে। এছাড়া তাইওয়ান সহ আরও একাধিক ইস্যুতে আমেরিকার সঙ্গে চীনের মতবিরোধ বাড়ছে। ফলে, চীনের জন্য ঝুঁকি ও চ্যালেঞ্জ বাড়ছে। চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শি জিংপিং। শুক্রবার তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে নতুন যুগের জন্য কৌশল পরিকল্পনা করতে হবে এবং যুদ্ধের প্রস্তুতি ও যুদ্ধ চালানোর জন্য দায়িত্ব নিতে হবে। গত বুধবার চীনা প্রেসিডেন্ট বলেছিলেন, তাইওয়ান অবশ্যই চীনের অংশ হিসেবে থাকবে। জবাবে ‘চীনের আগ্রাসন থেকে গণতন্ত্র বাঁচাতে’ আন্তর্জাতিক সহায়তা চান তাইয়ানের প্রেসিডেন্ট। এরপরই সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার কথা বললেন শি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat