×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০১-০৬
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের ব্যাপক বিজয়ে বিশ্ব নেতৃবৃন্দের আরো অভিনন্দন
নিউজ ডেস্ক:–একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে অর্জন করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বাসসকে বলেন, ‘রোববারের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ব্যাপক বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ এবং দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন ওমানের সুলতান। তিনি বলেন, সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ তাঁর বার্তায় প্রধানমন্ত্রীর সাফল্য এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। প্রেস সচিব বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ব্যাপক বিজয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী মুতাজ মুসা আবদুল্লাহ। শেখ হাসিনাকে পাঠানো অভিনন্দন বার্তায় সুদানের প্রধানমন্ত্রী বলেন, ‘৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক বিজয় অর্জন করায় আপনার দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর বিষয়টি আমাকে যথেষ্ট সম্মানিত করেছে।’ প্রেস সচিব বলেন, সুদানের প্রধানমন্ত্রী তার বার্তায় দুটি দেশ ও দেশের জনগণের মধ্যে বিরাজমান সম্পর্ক চমৎকার পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার দেশের অঙ্গীকারের কথা উল্লেখ করেন। তাছাড়া ডি-৮ (উন্নয়নশীল-৮)-এর মহাসচিব দাতো কু জাফর কু শারি এবং ইন্টার প্রেস সার্ভিস নর্থ আমেরিকা (আইপিএস ফোরাম) সভাপতিও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ব্যাপক অর্জনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat