×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০১-০৭
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদায় অনুষ্ঠানে তোফায়েল আহমেদ,নতুন মন্ত্রিসভা ভালো করবে বলে বিশ্বাস করি
নিউজ ডেস্ক:–বিদায়ি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ, আদর্শবান এবং রাজনৈতিকভাবে পরীক্ষিত ব্যক্তিদের নিয়ে একটি সুন্দর মন্ত্রিসভা গঠন করেছেন। আমি বিশ্বাস করি নতুন মন্ত্রিসভা ভালো করবে।’ তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শেষ কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সাথে বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমি মাত্র ২৮ বছর বয়সে প্রতিমন্ত্রীর মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব নির্বাচিত হয়েছিলাম। বঙ্গবন্ধু যখন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তখন আমাকে রাষ্ট্রপতির বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন। আমি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছি। ২০১৪ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করলাম। যতদিন বেঁচে থাকবো দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবো।’ বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর ও সংস্থার প্রধান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat