×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০১-২০
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অতীতের সরকারগুলোর মদদে দেশ জঙ্গিবাদের কবলে পড়েছিল : প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক:– প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি মরণ ব্যাধির মতো সমাজে ছেয়ে আছে। এর গোড়াপত্তন করেছে ৭৫ এর পরের সরকার। অতীতের সরকারগুলোর মদদেই দেশ জঙ্গিবাদের কবলে পড়েছিল। তখন জঙ্গিবাদ সৃষ্টিতে সরকারের প্রচ্ছন্ন সাপোর্ট ছিল। রবিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির মতো কালো ব্যাধি থেকে দেশকে মুক্ত করতে হবে। এ লক্ষ্য অর্জনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবাইকে একযোগে কাজ করতে হবে। সমাজকে এই ব্যাধি থেকে মুক্ত করতে হবে। তার জন্য আমাদের যা যা করণীয় তা করতে হবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগ এবং সেবা সুরক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান। পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ১৩ জানুয়ারি সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন প্রধানমন্ত্রী। এরপর ১৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat