×
ব্রেকিং নিউজ :
মন্ত্রণালয়ের বিভিন্ন খাতের সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে কূটনীতিতে ‘ধ্বংসাত্মক’ প্রভাবের সতর্কতা ইরানের নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ হার্জোগের সফরবিরোধী সমাবেশে সহিংসতায় ‘মর্মাহত’ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ওমান যাচ্ছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান কানাডাকে গর্ডি হাও সেতুর উদ্বোধন বন্ধ করার হুমকি ট্রাম্পের
  • প্রকাশিত : ২০১৯-০১-২৬
  • ৪২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফের প্রেমে পড়েছেন শ্রাবন্তী?
বিনোদন ডেস্ক:-আবার প্রেমে পড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এ বার যাঁর সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা যাচ্ছে, তিনি এক এয়ারলাইন কোম্পানিতে কেবিন ক্রু সুপারভাইজ়ার। পার্ক সার্কাস অঞ্চলের এক পঞ্জাবি পরিবারের ছেলে রোশন সিংহ ঘনিষ্ঠ মহলে মন্টি নামেই পরিচিত। শোনা যাচ্ছে, শ্রাবন্তীর ভগ্নিপতির পরিচিত রোশন। তাঁর মাধ্যমেই যুগলের আলাপ মাস চারেক আগে। প্রথম দিকে শুধুই বন্ধুত্ব ছিল, সম্প্রতি তা সিরিয়াস দিকে মোড় নিয়েছে। শ্রাবন্তীর প্রাক্তন স্বামী কৃষ্ণও ছিলেন তাঁর জামাইবাবুর পরিচিত। শ্রাবন্তী ঘনিষ্ঠ মহলে বলেছেন, রোশন মানুষ হিসেবে অত্যন্ত ভাল। এ কথা তিনি অবশ্য কৃষ্ণ সম্পর্কেও বলতেন। যাই হোক, এ বার নায়িকা বুঝেশুনে পা ফেলছেন। দু’তরফই সম্পর্কটা গোপন রেখেছেন। তবে বেশ কয়েক বার তাঁদের ডিনারে ও পার্টিতে দেখা গিয়েছে। রোশনের বাড়িতেও যাতায়াত আছে শ্রাবন্তীর। তাঁর ছেলেরও রোশনকে বেশ পছন্দ। এই মুহূর্তে শ্রাবন্তীর ফোকাস কেরিয়ার। বারবার সম্পর্কের টানাপড়েনে তাঁর কেরিয়ারে ক্ষতি হয়েছে। এ বার তিনি তা চান না। তাই নতুন করে নিজের পোর্টফোলিয়ো বানাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat