×
ব্রেকিং নিউজ :
মন্ত্রণালয়ের বিভিন্ন খাতের সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে কূটনীতিতে ‘ধ্বংসাত্মক’ প্রভাবের সতর্কতা ইরানের নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ হার্জোগের সফরবিরোধী সমাবেশে সহিংসতায় ‘মর্মাহত’ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ওমান যাচ্ছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান কানাডাকে গর্ডি হাও সেতুর উদ্বোধন বন্ধ করার হুমকি ট্রাম্পের
  • প্রকাশিত : ২০১৯-০১-২৬
  • ৩৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিপর্যয় জেনেই বিএনপি আর কোন নির্বাচনে আসতে চাচ্ছে না : শ.ম. রেজাউল করিম
নিউজ ডেস্ক:– গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেছেন, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত বিএনপি দলের চরম বিপর্যয় জেনেই আর কোন নির্বাচনে অংশ নিতে চাচ্ছে না। তিনি আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, ভুল রাজনীতির কারণে বাংলাদেশে অনেক বড়-বড় রাজনৈতিক দলকে এখন হারিকেন জ্বালিয়ে খুঁজতে হয়। বিএনপি এতো ভ্রান্ত রাজনীতি করেছে এবং আকুন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে যে এখন ভাড়ায় নেতা এনে দল চালাতে হচ্ছে। তিনি বলেন, বিএনপির প্রধান খালেদা জিয়া দন্ডপ্রাপ্ত, দ্বিতীয় প্রধান তারেক জিয়া দন্ডপ্রাপ্ত, ভাড়া করে ড. কামাল হোসেনকে নিয়ে আনা হয়েছে। তিনিও নির্বাচন করেননি। মানুষ তো বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। মন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্বাচনে সবচেয়ে বড় অঙ্গিকার ছিলো গ্রামের মানুষকে নগরের সুযোগ প্রদান করা।তাই শহরের মানুষের ন্যায় গ্রামের মানুষকে সবধরণের সেবামূলক সুযোগ সুবিধা প্রদান করার জন্য সরকার কাজ করছে।কোন একজন মানুষ ক্ষুধার্ত থাকবে না।বস্ত্র বিহীন থাকবে না, রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত থাকবে না। তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়ের, সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাসসহ পিরোজপুর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat