×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০২-১২
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জন
নিউজ ডেস্ক:–রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শ্যামপুর পোস্তগোলা ব্রিজের উপর ছালছাবিল পরিবহনের একটি বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন এবং খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শ্যামপুরের দুর্ঘটনায় নিহত তিনজনের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে নিহত বৃদ্ধর নাম আব্দুর রাজ্জাক। পুলিশ চারটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। জানা গেছে, শ্যামপুর পোস্তগোলা ব্রিজের উপর একটি সিএনজি আটো রিকশা যাত্রী ওঠানোর জন্য দাড়িয়ে ছিল। এসময় ছালছাবিল পরিবহনের একটি বাস ওই সিএনজি অটোরিকশাকে পেছন থেকে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে সিএনজি অটো রিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং আটো রিকশার মধ্যে থাকা তিন যাত্রী ঘটনাস্থলে গুরুতর আহত হন। আশপাশের লোকজন ওই তিন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে শ্যামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, ছালছাবিল পরিবহনের বাসটি আটক করা হয়েছে। পুলিশ চালকের নাম-ঠিকানা নিয়ে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। অপরদিকে, খিলগাঁওয়ে নিহত রাজ্জাকের বোন বানু আক্তার জানান, তারা খিলগাঁও এলাকায় থাকেন। সন্ধ্যার দিকে আব্দুর রাজ্জাক বাসার সামনে দাড়িয়ে ছিলেন। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তার ভাইকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat