×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০২-১৪
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : কৃষিমন্ত্রী
নিউজ ডেস্ক:–কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলছেন, বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আজ বৃহস্পতিবার কৃষিবিদ দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কৃষিবিদ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত সভাপতি ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন। আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কাজটা শুরুটা করেছিলেন জাতি পিতা বঙ্গবন্ধু এবং তার অসমাপ্ত কাজটুকু সম্পন্ন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষি ও কৃষকদরদী বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা জাতি আজীবন শ্রদ্ধ্যার সাথে স্মরণ করবে। তিনি বলেন, শেখ হাসিনা আবারও বাংলার মেহনতি মানুষের মেন্ডেড নিয়ে ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে অদ্যাবধি বাংলার উন্নয়ন ও নেতৃত্ব বিশ্ব প্রশংসিত। কৃষিমন্ত্রী বলেন, আজ বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পুর্ণই নয় বরং বাংলাদেশ কৃষি পন্য বহিবিশ্বে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat