×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০২-১৬
  • ৪১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে ৩৫ লাখ টন আলু উৎপাদন হচ্ছে : বাণিজ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:– দেশে এখন প্রয়োজনের অতিরিক্ত ৩৫ লাখ টন আলু উৎপাদন হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, দেশে এই মুহূর্তে ৩৫ লাখ টন আলু উৎপাদন হচ্ছে। এই আলু কোল্ডস্টোরেজে সংরক্ষণ করা হলেও তার উপযুক্ত মূল্য পাচ্ছে না কৃষক। এর মূল কারণ আমাদের দেশে আলুর ব্যবহার সীমিত। তাই চাহিদার অতিরিক্ত আলু বিদেশে রফতানির ব্যবস্থা করা হবে। শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের ৪৬তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ কোল্ডরস্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, অ্যাসোসিয়েশনের প্রথম সহসভাপতি ড. কামরুল হোসেন চৌধুরী, নির্বাহী কমিটির পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী বাবু প্রমুখ বক্তব্য রাখেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ভাতের পরিবর্তে আলুর ব্যবহার বৃদ্ধি করা গেলে দেশ উপকৃত হতো। বিশ্বের অনেক দেশে বাংলাদেশের আলুর চাহিদা আছে। তবে বেশ কিছু জটিলতায় রাশিয়াসহ আরও কয়েকটি দেশে আলু রফতানি করা যাচ্ছে না। বাণিজ্যমন্ত্রী বলেন, বিক্রয়ের অভাবে অনেক সময় আলু নষ্ট হয়ে যায়। এতে কৃষক ও কোল্ডস্টোরেজের মালিকও ক্ষতিগ্রস্ত হয়। বিষয়গুলো মাথায় রেখে সরকার কাজ করছে। যাতে করে আলু বাংলাদেশের একটি মূল্যবান কৃষিপণ্যে পরিণত হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat