×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০২-১৭
  • ৪২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাদ্য প্রক্রিয়াজাতকরণে ইন্ডাস্ট্রিজ স্থাপন ও বিনিয়োগ বাড়াতে সিমিট-এর সহায়তা চেয়েছেন কৃষিমন্ত্রী
নিউজ ডেস্ক:–খাদ্য প্রক্রিয়াজাতকরণের ইন্ডাস্ট্রিজ স্থাপন ও কৃষিতে বিনিয়োগ বাড়াতে সিমিট-এর সহায়তা চেয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ রবিবার আন্তর্জাতিক গম ও ভুট্টা উন্নয়ন কেন্দ্রের (সিমিট) প্রতিনিধিরা সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই সহযোগিতা চান। সিআইএমএমওয়াইটির মহাপরিচালক মার্টিন ক্রপফ প্রতিনিধিদলের নেতৃত্বে দেন। ড. রাজ্জাক বলেন, আমাদের বর্তমানে খাদ্য হিসেবে ভাতের উপর নির্ভরতা কমে যাচ্ছে। গম এবং ভুট্টাজাত খাবার ফাস্টফুড হিসেব গ্রহণ করা হচ্ছে। ফলে গম ভুট্টার নতুন নতুন জাত উদ্ভাবন করতে হবে। তিনি বলেন, আমাদের কৃষি বিজ্ঞানীদের প্রশিক্ষণ প্রদান ও দেশের আবহাওয়া উপযোগি স্বল্প সময়ের গম ও ভুট্টার জাত উদ্ভাবন করে আগামি দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সিমিট-এর সঙ্গে একত্রে কাজ করতে চায় বাংলাদেশ। কৃষিমন্ত্রী বলেন, আমাদের দেশের জলবায়ু ও আবহাওয়া ভুট্টা চাষের জন্য উপযোগী। দেরিতে হলেও আমাদের দেশে ভুট্টা আবাদের এলাকা ও উৎপাদন দিনে দিনে বাড়ছে। আবহাওয়া ও জলবায়ুর কারণে আমাদের গম উৎপাদন দিনে দিনে কমে যাচ্ছে। রাজ্জাক বলেন, আমাদের ভুট্টা উৎপাদন আরও বৃদ্ধি করতে হবে, কারণ এখন আমাদের ৩০ লাখ মেট্রিক টন ভুট্টা আমাদানি করতে হয়। দেশের প্লোট্রি ও মৎস্য খামারে মান সম্পন্ন ভুট্টার বেশ চাহিদা রয়েছে। এছাড়া ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ভুট্টার গুরুত্ব অপরিসীম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat