×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০২-২২
  • ৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চকবাজারের অগ্নিকান্ডের দুর্ঘটনাস্থল ও ঢাকা মেডিক্যাল হাসাপাতালে পরিদর্শন করেছেন রেলমন্ত্রী
নিউজ ডেস্ক: –রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন আজ পুরান ঢাকার চকবাজারের অগ্নিকান্ডের দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা মেডিক্যাল হাসাপাতালে আহতদের দেখতে যান। আহতদের বিষয়ে খোজ নেন এবং তাদের কয়েক জনের সাথে কথা বলেন। মন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় মন্ত্রীর সাথে ঢাকা মেডিক্যাল হাসাপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডাঃ সামন্ত লাল সেন উপস্থিত ছিলেন। নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের বলেন, এ রকম ভয়ানক দুর্ঘটনায় সারা দেশবাসীর মত সরকারের মন্ত্রী হিসেবে তিনিও অত্যন্ত মর্মাহত ও শোকাহত। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থা তদন্ত করছে। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার সঠিক কারন জানা যাবে। ভবিষ্যতে যাতে আর কোন দুর্ঘটনা না ঘটে তার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat