×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০২-২৬
  • ৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনে কৃষিবিদদের ভূমিকা অনন্যসাধারণ : শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক: –শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বাংলাদেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনে কৃষিবিদদের অনন্যসাধারণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, ‘এখন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এজন্য কৃষিবিদদের অবদান প্রশংসাযোগ্য। ভবিষ্যতের কৃষিবিদদের এ ধারা অব্যাহত রাখতে হবে।’ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে কামাল মমতাজ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার অধ্যাপক ড. মো আনোয়ারুল হক বেগ, বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. আব্দুল করিম প্রমুখ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক নিলুফার আহমেদ করিম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেন, বাংলাদেশে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এজন্য কৃষিবিদ ও গবেষকদের ভূমিকা অনন্যসাধারণ। একসময় সাড়ে সাতকোটি মানুষের প্রয়োজনের শতকরা ৬০ ভাগ খাদ্য উৎপাদন সম্ভব হতো। এখন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat