×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৩
  • ৪৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পিকারের সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাত
নিউজ ডেস্ক:- বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আজ তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করেন। সাক্ষাৎকালে তাঁরা সংসদীয় গণতন্ত্র, বাংলাদেশের সংসদীয় কার্যক্রম, আর্থ- সামাজিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেন। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে প্রধানমন্ত্রী আন্তরিকতার সাথে কাজ করছেন। প্রথমবার নব নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ কার্যক্রমে সমৃদ্ধ করতে ওরিয়েন্টেশন কর্মসূচীর আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতে প্রয়োজনীয় কর্মশালা আয়োজনের মাধ্যমে তাঁদেরকে আরও দক্ষ করে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। তিনি বলেন, ইউএনডিপি, ইউএনএফপিএসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে জাতীয় সংসদের সাথে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে কাজ করছে। এছাড়া যুবকদের রাজনীতি ও সংসদ বিষয়ে সচেতন করে তুলতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংসদ ‘সিপিএ রোড শো’ আয়োজন করে। ভবিষ্যতে এ ধরণের রোড শো আরও আয়োজন করা হবে বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশ শিল্প-সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। বাংলাদেশে অবস্থানকালীন সময়কে সুখকর উল্লে¬খ করে এ দেশের জনগণের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন ব্রিটিশ রাষ্ট্রদূত। যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের। ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অ্যালিসন ব্লেক স্পিকারকে নারী দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন দৃষ্টান্তমূলক। এ সময় সফলতার সাথে তিন বছর বাংলাদেশে দায়িত্ব পালন করায় স্পিকার রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat