×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৯
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানে ‘সরকার পরিবর্তনের’ দাবিতে ওয়াশিংটনে বিক্ষোভ
নিউজ ডেস্ক:-ইরানের সরকার পরিবর্তনের দাবিতে শুক্রবার ওয়াশিংটনে কয়েকশ’ মানুষ বিক্ষোভ করেছে। এসময় তারা জনগণের প্রতি তেহরান সরকারের নিষ্ঠুর আচরণের নিন্দা জানায়। বিক্ষোভকারীরা ‘এখনই সরকার পরিবর্তন চাই’ বলে স্লোগান দেয়। তাদের হাতে ইরানের জাতীয় পতাকা ছিল। এ সময় কিছু বিক্ষোভকারীর হাতে ইরানে নিষিদ্ধ ঘোষিত বিরোধীদল পিপলস মুজাহিদিনের নেতা মারিয়ান রাজাভির ছবি ছিল। ইরানী-আমেরিকান প্রকৌশলী মিখায়েল পাসি বলেন, ‘ইরান সরকার দেশটির জনগণের সাথে নিষ্ঠুর আচরণ করছে। এ সরকার ইরানকে সার্বিকভাবে ধ্বংস করে ফেলেছে।’ তিনি ইরান সরকারকে অভিযুক্ত করে বলেন, ‘এ সরকার দেশটিতে বহু মানুষের মৃত্যুদন্ড কার্যকর করেছে, বহু মানুষের ওপর নির্যাতন চালিয়েছে এবং বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদ ছড়িয়েছে।’ অ্যারিজোনা ভিত্তিক ডিজাইনার মিনা ইন্তাজারি বলেন, ‘আমরা ধর্ম ও রাষ্ট্রকে পৃথক করতে চাই।’ তিনি ইরানে সাত বছর রাজবন্দি ছিলেন। তিনি আরো বলেন, ‘আমরা জনগণের মুক্তি চাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat