×
ব্রেকিং নিউজ :
নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৩-১২
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তেজনার মধ্যেই মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে ন্যাটো প্রধানকে আমন্ত্রণ
আন্তর্জাতিক ডেস্ক :-মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এপ্রিল মাসের প্রথম দিকে কংগ্রেসের যৌথ বৈঠকে ভাষণ দিতে ন্যাটো প্রধানকে সোমবার আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। জোটের ৭০তম বার্ষিকী পালন উপলক্ষে এ বিরল আমন্ত্রণ জানানো হয়। খবর এএফপি’র। পেলোসি ২৯ সদস্য বিশিষ্ট এ সংস্থার মহাসচিব জেন্স স্টলটেনবার্গকে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের জন্য গুরুত্বপূর্ণ এ সময়ে মার্কিন কংগ্রেস ও আমেরিকার জনগণ আপনার বন্ধুত্ব ও অংশীদারিত্ব বার্তার অপেক্ষায় রয়েছে। আমাদের গুরুত্বপূর্ণ জোটকে শক্তিশালী করতে এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় আমরা একত্রে কাজ করি।’ এ শীর্ষ ডেমোক্রেট বলেন, মার্কিন কংগ্রেসে ডেমোক্রেট ও রিপাবলিকানদের পক্ষ থেকে এ আমন্ত্রণ জানানো হয়। আগামী ৩ ও ৪ এপ্রিল ন্যাটোর মন্ত্রী পর্যায়ে এক বৈঠকের আয়োজনের কথা রয়েছে ওয়াশিংটনের। ট্রান্স-আটলান্টিক উত্তেজনার প্রেক্ষাপটে এ আমন্ত্রণ জানানো হলো। ট্রাম্প ন্যাটোর সদস্যভুক্ত ইউরোপীয় দেশগুলোর কঠোর সমালোচনা করেন এবং তাদের নিজস্ব সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় না করে মার্কিন সামরিক বাহিনীর দেয়া সুরক্ষা সুবিধা ভোগ করায় তাদের অভিযুক্ত করেন। গত জুলাই মাসে ন্যাটোর শীর্ষ সম্মেলনে বাগযুদ্ধ চলাকালে ট্রাম্প মিত্র দেশগুলো তাদের ব্যয় না বাড়ালে এ সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat