×
ব্রেকিং নিউজ :
বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ গুলিবর্ষণে প্রাণহানির পর কানাডার প্রধানমন্ত্রীর ইউরোপ সফর স্থগিত আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৩-১২
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাকসুতে ভিপি বাদে প্রায় সব পদে ছাত্রলীগ সমর্থিত প্যানেল বিজয়ী
নিউজ ডেস্ক:-ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৫ সদস্যের নির্বাহী কমিটির ২৫ পদের মধ্যে কমিটির ভাইস প্রেসিডেন্ট (ভিপি) বাদে প্রায় সব পদে বাংলাদেশ ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী প্যানেল বিজয়ী হয়েছে। রোববার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগ প্রায় সবগুলো হল সংসদে পূর্ণ প্যানেলে এবং ডাকসুতে ২৩টি পদে বিজয়ী হয়েছে। ডাকসুর ইতিহাসে এই প্রথম বারের মতো ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ভোটে বেশীর ভাগ পদে বিজয়ী হয়েছে। নির্বাচনে ছাত্রলীগ সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন ভিপি পদে কোটা সংস্কার আন্দোলনের নেতার কাছে পরাজিত হয়েছেন। শোভন ৯,১২৯ ভোট পেয়ে শোভন কোটা সংস্কার আন্দোলনের নেতা হিসেবে পরিচিত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি প্রার্থী নূরুল হক নুরুর কাছে পরাজিত হয়েছেন। ইংরেজী বিভাগের ছাত্র নুরু পেয়েছেন ১১,০৬২ ভোট। তবে জিএস পদে ছাত্রলীগ সমর্থিত প্যানেল থেকে ১০,৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গোলাম রব্বানী । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী রাশেদ খান পেয়েছেন ৬০৬৩ ভোট। গত ভোররাত সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ডাকসু সভাপতি প্রফেসর মো. আখতারুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat