×
ব্রেকিং নিউজ :
বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ গুলিবর্ষণে প্রাণহানির পর কানাডার প্রধানমন্ত্রীর ইউরোপ সফর স্থগিত আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৩-১২
  • ৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী সব প্রার্থীকে অভিনন্দন জানিয়েছে ঢাবি শিক্ষক সমিতি
নিউজ ডেস্ক:-ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী সব প্রার্থীকে অভিনন্দন এবং বিশ্ববিদ্যালয়ের অব্যাহত অগ্রযাত্রায় আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। সমিতির সভাপতি অধ্যাপক এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম আজ এক বিবৃতিতে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান। তারা বলেন, “নির্বাচন পরবর্তি ঘোষিত ফলাফল পর্যালোচনায় আমরা বলতে পারি, এ নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও সচেতন শিক্ষার্থী সমাজ তাদের মতের প্রতিফলন ঘটাতে পেরেছেন এবং প্রত্যাশা অনুযায়ী নিজেদের প্রতিনিধি নির্বাচনে তারা সফল হয়েছেন। ” নেতৃবৃন্দ বহুল প্রত্যাশিত এ নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সব দলমতের শিক্ষার্থীদের সমন্বয়ে নির্বাচনটি ছিল অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ। কুয়েত মৈত্রি হল এবং রোকেয়া হলের ঘটনাটিকে একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে উল্লেখ করে তারা বলেন, নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত সহযোগিতার কারণে মহল বিশেষ তাদের পরিকল্পিত ষড়যন্ত্র চরিতার্থকরণে ব্যর্থ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat