×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৫
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ মে
নিউজ ডেস্ক:-  আগামী ৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (এমসিসি) প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ আজ সোমবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন । এ সময় জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজুসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারও উপস্থিত ছিলেন। আগামী ৫ মে এমসিসি’র মেয়র ও ৩৩ টি সাধারণ ও ১১টি সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনে সবগুলি কেন্দ্রে ইভিএম-এ ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৮এপ্রিল ও মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১০ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ময়মনসিংহ সিটির সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ময়মনসিংহ সিটির আয়তন ৯০ দশমিক ১৭৩ কিলোমিটার। এটি দেশের ১২তম সিটি কর্পোরেশন। ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat