×
ব্রেকিং নিউজ :
বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ গুলিবর্ষণে প্রাণহানির পর কানাডার প্রধানমন্ত্রীর ইউরোপ সফর স্থগিত আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৭
  • ৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১০০ সদস্যের বাংলাদেশ যুব প্রতিনিধিদলের ভারত সফরের সূচনা
নিউজ ডেস্ক:- ঢাকায় ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ১০০ সদস্যের বাংলাদেশের একটি যুব প্রতিনিধি দল ভারত সফরে যাচ্ছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাত দিনের ভারত সফরে এই প্রতিনিধিদলটি নয়াদিল্লী, আগ্রা ও হায়দ্রাবাদ ভ্রমণ করবে। প্রতিনিধি দলটি ভারতের বিভিন্ন শিক্ষা, ব্যবসা, তথ্য প্রযুক্তি ও কারিগরি প্রতিষ্ঠানের তরুণদের সাথে মতবিনিময়ের পাশাপাশি বিশিষ্ট সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান এবং ব্যবসায়িক কেন্দ্রসমূহ পরিদর্শন করবে। ২০১৯ সালের সদস্যদের মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেশার ৪০ জন নারী ও ৬০ জন পুরুষ রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ডাক্তার, শিল্পী, ক্রীড়াবিদ, সাংবাদিক, প্রকৌশলী, মডেল, রেডিও জকি, মানবিক ও বিজ্ঞান ছাত্র, সমাজকর্মী। ভারত সফর উপলক্ষে আজ ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম.পি. এবং ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ যুব প্রতিনিধি দলের উদ্দেশে বক্তব্য রাখেন। এতে বাংলাদেশ ওডিআই ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন । এ বছর ৭ম যুব প্রতিনিধি দল ভারত সফর করবে। ২০১২ সালে প্রথম যুব প্রতিনিধি দল ভারত সফর করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat