×
ব্রেকিং নিউজ :
একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ গুলিবর্ষণে প্রাণহানির পর কানাডার প্রধানমন্ত্রীর ইউরোপ সফর স্থগিত আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি ইরানের ক্ষেপণাস্ত্র ইস্যুতে ট্রাম্পকে চাপ দেবেন নেতানিয়াহু কানাডায় স্কুল ও বাসভবনে বন্দুক হামলায় নিহত ৯ এসিসির সভায় যোগ দিতে কুয়েতে গেলেন বুলবুল
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৭
  • ৪১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার ও প্রদর্শনের সুপারিশ
নিউজ ডেস্ক:-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার ও প্রদর্শনের সুপারিশ করা হয়েছে। সংসদ ভবনে আজ কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, এ বি তাজুল ইসলাম এবং কাজী ফিরোজ রশীদ সভায় অংশগ্রহণ করেন। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেটে মুক্তিযোদ্ধাদের জন্য নতুন মার্কেট করা হবে, যেখানে মুক্তিযোদ্ধাদের নামমাত্র মূল্যে দোকান বরাদ্ধ দেয়া হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat