×
ব্রেকিং নিউজ :
বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ গুলিবর্ষণে প্রাণহানির পর কানাডার প্রধানমন্ত্রীর ইউরোপ সফর স্থগিত আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৮
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভবিষ্যতেও ভোট সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ হবে : সিইসি
নিউজ ডেস্ক:-প্রধান নির্বাচন কমিনার কে.এম নুরুল হুদা বলেছেন, অতীতে ভোট যেভাবে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষভাবে হয়েছে ভবিষ্যতেও ভোট সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ হবে। তিনি আজ বৃহস্পতিবার বিকেলে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করাতে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম। আগে ভোট বাক্স ছিনতাই, ব্যালট পেপার ছিনতাই যা নিয়মিত ঘটনা ছিল। ইভিএম পদ্ধতিতে এ জাতীয় কোন অনিয়মের সম্ভাবনা নেই। তিনি জানান, ইভিএম ভোটে প্রতিটি কেন্দ্রে ২ জন করে সেনা সদস্য উপস্থিত থাকবে। ইভিএম মেশিনের কোনরূপ সমস্যা দেখা দিলে, তারা তাৎক্ষনিক ভাবে তা সমাধান করবে। মতবিনিময় সভায় ফেনীর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রির্টানিং অফিসার উপস্থিত ছিলেন। এরপর প্রধান নির্বাচন কমিশনার প্রশাসন, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠকে করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat