×
ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ গুলিবর্ষণে প্রাণহানির পর কানাডার প্রধানমন্ত্রীর ইউরোপ সফর স্থগিত আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি ইরানের ক্ষেপণাস্ত্র ইস্যুতে ট্রাম্পকে চাপ দেবেন নেতানিয়াহু কানাডায় স্কুল ও বাসভবনে বন্দুক হামলায় নিহত ৯ এসিসির সভায় যোগ দিতে কুয়েতে গেলেন বুলবুল ‘পহেলা ফাল্গুনে শাড়ি পরবো নাকি আবায়া’ ২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৯
  • ৪০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এপ্রিলে ওয়াশিংটনে বৈঠক করবেন ট্রাম্প ও মুন
আন্তর্জাতিক ডেস্ক :-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠক করবেন। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে সর্বশেষ সম্মেলনের পর তারা এ বৈঠক করতে যাচ্ছেন। শুক্রবার সিউল একথা জানায়। খবর এএফপি’র। নিষেধাজ্ঞা জর্জরিত পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্রের ব্যাপারে একটি চুক্তির পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন মুন। তিনি ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে আলোচনার মধ্যস্থতার ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করেন। তবে নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি বন্ধের বিষয়ে হ্যানয়ে অনুষ্ঠিত আলোচনায় কিম ও ট্রাম্প কোন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় এ প্রক্রিয়ার ভবিষ্যত নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ব্লু হাউজের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, মুন আগামী ১০ এপ্রিল দুই দিনের জন্য ওয়াশিংটন সফরে যাবেন। শুক্রবার প্রেসিডেন্টের সিনিয়র প্রেস সেক্রেটারি ইয়োন দো-হান বলেন, ‘এ দুই নেতা নিরস্ত্রীকরণের কাজ সম্পূর্ণ করে কোরীয় উপদ্বীপে একটি শান্তির সরকার প্রতিষ্ঠা করা নিয়ে তাদের সমন্বিত অবস্থানের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat