×
ব্রেকিং নিউজ :
বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ গুলিবর্ষণে প্রাণহানির পর কানাডার প্রধানমন্ত্রীর ইউরোপ সফর স্থগিত আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩০
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আলাস্কায় তাপদাহে জনজীবন বিপর্যস্ত
আন্তর্জাতিক ডেস্ক :-যুক্তরাষ্ট্রের আলাস্কায় তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোন কোন অঞ্চলে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে স্বাভাবিকের চেয়ে ৩০ ডিগ্রী ফারেনহাইটের বেশি পৌঁছে গেছে। স্থানীয়রা সাধারণত প্রচ- ঠান্ডা আবহাওয়ায় অভ্যস্ত। আবহাওয়া পরিবর্তনের কারণেই প্রচ- ঠান্ডার এলাকাটিতে এই অস্বাভাবিক তাপমাত্রা বিরাজ করছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। আলাস্কা সেন্টার ফর ক্লাইমেট অ্যাসেসমেন্ট অ্যান্ড পলিসির আবহাওয়া বিশেষজ্ঞ রিক টোম্যান বলেন, ‘এ বছর আলাস্কায় ফেব্রুয়ারি ও মার্চ উভয় মাসেই অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করেছে।’ তিনি আরো বলেন, ‘এ বছর অনেক স্থানেই উষ্ণতম মার্চ হিসেবে স্থান পেতে যাচ্ছে।’ রিক বলেন, তাপদাহ অব্যহত থাকায় ওয়েইনরাইট, নুইকসুট, কাকটোভিক ও বারোসহ উত্তরাঞ্চলীয় অর্ধেক নগর ও শহরে এ সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি ২৫ থেকে ৪০ ডিগ্রী ফারেনহাইট (১৪ থেকে ২২ ডিগ্রী সেলসিয়াস) তাপমাত্রা দেখা যেতে পারে। রিক বলেন, ‘কোন কোন স্থানে ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে গেছে।’ তিনি আরো বলেন, ‘আমাদের এখনো এখন মার্চ মাসেই এপ্রিল বা মে মাসের মতো গরম পড়েছে।’ ব্যারোতে স্বাভাবিক তাপমাত্রা থাকে হিমাঙ্কের ৩ ডিগ্রি ফারেনহাইট নিচে থাকে। কিন্তু বৃহস্পতিবার তাপমাত্র ছিল ৩০ ডিগ্রী ফারেনহাইট। আলাস্কার আবহওয়াবিদ ব্রিয়ান ব্রেটস্ক্যানেইডার বৃহস্পতিবার এক টুইট বার্তায় বলেন, ‘ডেডহর্স এবং একে-তে মার্চ মাস জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৩ ডিগ্রী ফারেনহাইট (১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস) এ ওঠে। এটা মার্চ মাসের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি।’ রিক বলেন, রাজ্যের পশ্চিমাঞ্চলে এপ্রিল মাস জুড়েই তাপদাহ অব্যাহত এবং সর্বোচ্চ তাপমাত্রা দেখা দিতে পারে বলে মনে হচ্ছে। তিনি আরো বলেন, আলাস্কায় সাম্প্রতিক বছরগুলোতে নাটকীয়ভাবে উষ্ণতা দেখা দিচ্ছে। এর সঙ্গে সমুদ্রের বরফ গলে যাওয়া ও আর্কটিক মহাসাগরের উষ্ণতার আংশিক যোগ রয়েছে। উদ্ভুত পরিস্থিতি স্থানীয় মানুষ, বন্যপ্রাণী ও অর্থনীতির জন্য বিরূপ পরিস্থিতি ডেকে নিয়ে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat