×
ব্রেকিং নিউজ :
নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩০
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গুলশানের আগুন সুগন্ধির দোকান থেকে সূত্রপাত : আতিকুল ইসলাম
নিউজ ডেস্ক:-রাজধানীর গুলশান-১ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। শনিবার সকাল ৮টার দিকে মেয়র ঘটনাস্থলে যান। এ সময় তিনি সাংবাদিকদের জানান, কাঁচাবাজারে লাগা আগুন একটি সুগন্ধির দোকান থেকে সূত্রপাত হয়েছে। তিনি বলেন, আগে আগুন নিয়ন্ত্রণে আনায় আমাদের প্রথম কাজ। আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। মার্কেটের নিচের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওপরের কয়েকটি কসমে-টিক দোকানে আগুন রয়েছে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এর আগে ভোর ৬টার দিকে ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজার অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও। ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে লাগা আগুন সকাল সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণে এলেও এখনও ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। প্রসঙ্গত,এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোর বেলায় একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat