×
ব্রেকিং নিউজ :
বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ গুলিবর্ষণে প্রাণহানির পর কানাডার প্রধানমন্ত্রীর ইউরোপ সফর স্থগিত আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩০
  • ৪৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাতার বিশ্বকাপের নিরাপত্তায় সাহায্য করবে ফ্রান্স
স্পোর্ট ডেস্ক:-আগামী ২০২২ ফুটবল বিশ্বকাপের জন্য নিরাপত্তা বিষয়ক এক চুক্তিতে স্বাক্ষর করেছে কাতার ও ফ্রান্স। গতকাল শুক্রবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের মধ্যে বৈঠক শেষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২২ বিশ্বকাপের প্রস্তুতি ও টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থাপনায় কৌশলগত পার্টনারশিপ গড়ে তোলার লক্ষ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। কাতারি প্রধানমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন খালিফা আল-থানি এবং ফরাসি প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপের মধ্যে বৈঠকের পর চুক্তির বিষয়টি ঘোষণা করা হয়। অবশ্য ২৪ ঘণ্টা আগে দোহায় ফরাসি-নকশায় নির্মিত কাতারের জাতীয় জাদুঘরের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্সের সাবেক রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি। এদিকে কাতার বিশ্বকাপে ৪৮ দল নিয়ে আয়োজন করতে চায় ফিফা। আয়োজক কাতার রাজি হলেই ২০২২ বিশ্বকাপ ৪৮ দল নিয়ে আয়োজন হবে বলে বেশ কিছুদিন আগে জানিয়েছে ফিফা। ২০২২ বিশ্বকাপে ১৬টি দল বাড়ানো যায় কি না, সে বিষয়ে পরীক্ষা করছে ফিফা। বিশ্বকাপ সাধারণত ৩২ দিনের হয়ে থাকে। তবে মধ্যপ্রাচ্যে প্রথমবার অনুষ্ঠিতব্য বিশ্বকাপ হবে ২৮ দিনে। কাতারের টুর্নামেন্টের দিনক্ষণ বাড়ানো সম্ভব নয় বলে এর আগেই জানিয়েছেন কর্মকর্তারা। তাই বিকল্প হতে পারে সহআয়োজকের বিবেচনা করা। ২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে হবে এই টুর্নামেন্ট। অবশ্য সম্প্রতি কাতারের সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। এদিকে, ৪৮ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৬ আসরে। যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজন করা হবে আসরটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat