×
ব্রেকিং নিউজ :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩১
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কারাগারে চিকিৎসা না পাওয়ার অভিযোগ ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর

আন্তর্জাতিক ডেস্ক :- কারাগারে চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে হামলাকারী ব্রেন্টন টারান্ট। খবর বিবিসির।

এছাড়া ওই হামলাকারীর অভিযোগ, কোন দর্শনার্থীর সঙ্গে দেখা করতে এমনকি কোন ফোনও করতে দেয়া হচ্ছে না তাকে।

স্টাফ ওয়েবসাইট জানিয়েছে, ডিপার্টমেন্ট অব কারেকশনে চিঠি পাঠিয়ে এসব অভিযোগের কথা জানিয়েছে এ শ্বেতাঙ্গ সন্ত্রাসী।

নিউজিল্যান্ডের সংবাদ বিষয়ক ওয়েবসাইট স্টাফ এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ব্রেন্টনকে নিউজিল্যান্ডের সবচেয়ে কঠোর জেলখানাগুলোর একটি পারেমোরেমোর অকল্যান্ডে সবার থেকে আলাদা রাখা হয়েছে।

২৮ বছর বয়সী ব্রেন্টন টারান্টকে ইতিমধ্যে একটি হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে, এরপর তার বিরুদ্ধে আরো অভিযোগ তোলা হবে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে আল নূর ও লিনউড মসজিদে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করে ব্রেন্টন। এছাড়া ব্রেন্টনের হামলায় আরো ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat