×
ব্রেকিং নিউজ :
বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৪ প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ গুলিবর্ষণে প্রাণহানির পর কানাডার প্রধানমন্ত্রীর ইউরোপ সফর স্থগিত আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৪-০১
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আবারো বিরল প্রজাতির নীল গাই উদ্ধার

নিউজ ডেস্ক:-নওগাঁর পত্মীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের কালুপাড়া সীমান্তের একটি আম বাগান থেকে বিরল প্রজাতির নীল গাই (গরু) উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে নীল গাইটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ভারতী-বাংলাদেশের কালুপাড়া সীমান্ত পার হয়ে নীল গাইটি পত্মীতলা উপজেলার কানুপাড়া গ্রামের একটি আম বাগানে চলে আসে। ভোরে স্থানীয়রা নীল গাইটি দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে খবর দেন। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ইউপি সদস্য ও গ্রামবাসীর সহযোগিতায় আমবাগান থেকে নীল গাইটি উদ্বার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

নিরমইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বিষয়টি পত্মীতলা উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। তিনি রাজশাহী বিভাগীয় ফরেস্ট ও বন্যপ্রাণী কর্তৃপক্ষকে জানিয়েছেন।

জেলা বন কর্মকর্তা জিল্লুর রহমান জানান, একটি নীলগাইটি উদ্ধার হওয়ার খবর পেয়ে কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে গত ২২ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার জোত বাজার এলাকা থেকে একটি নীলগাই উদ্ধার করে এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat