×
ব্রেকিং নিউজ :
নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলিকে বিচারমন্ত্রী করলেন এরদোগান একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৬
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু

নিউজ ডেস্ক:-অবশেষে বহুল আলোচিত রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু হচ্ছে। ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রাজউকের প্রতিনিধি দল। ভবনের সামনে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।

রাজউকের পরিচালক (প্রশাসন) ওয়ালিউর রহমান  জানান, ভেতরের মালপত্র অপসারণে দুই ঘণ্টা সময় দেয়া হয়েছে। নির্ধারিত সময় দুপুর ১২টার পর ভবন ভাঙার কাজ শুরু হবে।

হাতিরঝিলে ভবনটি আদালত কর্তৃক চূড়ান্ত রায়ে অবৈধ ঘোষিত হয় পোশাক শিল্প মালিকদের সংগঠনের এই ভবনটি। একাধিকবার সময় বাড়িয়ে সর্বশেষ আগামী ১২ এপ্রিলের মধ্যে ভবনটি ছাড়তে সময় বেঁধে দেয় উচ্চ আদালত। সেসময় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান  বলেন, ৩ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ভবনের উদ্বোধন করবেন। আর আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হাতিরঝিলের ভবনটি ছেড়ে নতুন ভবনে চলে যাব। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্ট ওই ভবনটি অবৈধ হিসেবে রায় দিয়ে ভেঙে ফেলতে নির্দেশ দেয়। দুই বছর পর ২০১৩ সালের ১৯ মার্চ হাইকোটের্র পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে বিজিএমইএ। শুনানি শেষে ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগ ওই আবেদন খারিজ করে রায় দেয়। এরপর একাধিকবার সময় বাড়িয়ে সর্বশেষ ১২ এপ্রিলের মধ্যে ভবনটি স্থানান্তরের বিষয়ে মুচলেকা দেওয়া হয় বিজিএমইএ’র পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat