×
ব্রেকিং নিউজ :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৭
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতার জন্ম না হলে এ দেশের মানুষ মুক্ত হতো না :সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:-সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি। তাঁর জন্ম না হলে এ দেশের মানুষ কখনও পাকিস্তানিদের অত্যাচার থেকে মুক্ত হতো না। জাতির পিতার বিরুদ্ধে যারা বিতর্ক করবে তাদেরকে জাতি বার বার ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, জাতির পিতার অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও শিল্পী জাহানারা পারভীন আলোচনায় অংশ নেন।

প্রতিমন্ত্রী আনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ কর্ণধার এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখী-সমৃদ্ধ দেশ গঠনে নেতৃত্ব দিবে। তিনি আরো বলেন, জাতির পিতাকে হত্যার পর দীর্ঘ ২১ বছর বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না। আইনের শাসন ও জনগণের অধিকার সামরিক স্বৈরাচারের বুটের তলায় পিষ্ট হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়। স্বাধীনতা বিরোধীদের রাষ্ট্রক্ষমতার অংশীদার করা হয়। আওয়ামী লীগ সরকার গঠনের পর দেশে গণতন্ত্র ফিরে আসে। মানুষ ফিরে পায় তাদের অধিকার।

এর আগে প্রতিমন্ত্রী শিল্পকলা একাডেমিতে ‘শিল্পের আলোয় ঐতিহাসিক ৭ মার্চ’ শিরোনামে শিল্পী জাহানারা পারভীনের পাথর খোদাই শিল্পকর্মের প্রদর্শনীর উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat