×
ব্রেকিং নিউজ :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৪
  • ৪৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলংকায় বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৯

  আন্তর্জাতিক ডেস্ক :- শ্রীলংকায় খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালনকালে তিনটি গির্জা ও তিনটি হোটেলে আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ হয়েছে। বুধবার দেশটির পুলিশ একথা জানিয়েছে।
হাসপাতালে চিকিৎসা নেয়া অবস্থায় আহত বেশ কয়েকজন মারা যায়। এতে মৃতের সংখ্যা বেড়ে গেছে।
এই হামলায় অন্তত ৫শ’ জন আহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
জিহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে। তবে শ্রীলংকার সরকার এই ঘটনার সঙ্গে স্থানীয় চরমপন্থী সংগঠন ন্যাশনাল তাওহিদ জামা’আত এর সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা চালাতে সংগঠনটি ‘আন্তর্জাতিক’ জঙ্গিদের সহায়তা পেতে পারে।
মঙ্গলবার রাতে শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে গণমাধ্যমকে বলেন, ‘এই ঘটনার সঙ্গে বিদেশের সংশ্লিষ্টতা রয়েছে এবং কিছু প্রমাণ সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমরা এই ঘটনার সঙ্গে আইএসআইএস এর সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করছি।’
গতরাতে শ্রীলংকা পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরো ১৮ জনকে আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat