×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৫
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলংকায় বোমা হামলাকারীদের ধরতে সৈন্য মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক :- শ্রীলংকায় খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলাকারীদের গ্রেফতার অভিযানে পুলিশকে সহায়তার জন্য অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। ওই হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৬০ জন প্রাণ হারিয়েছে।
বৃহস্পতিবার ব্রিগেডিয়ার সুমিত আতাপাত্তু বলেন, সেনাবাহিনী এই অভিযানে এর সদস্য সংখ্যা ১ হাজার ৩শ’ থেকে বাড়িয়ে ৬ হাজার ৩শ’ জনে উন্নীত করেছে। পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীও আরো ২ হাজার সদস্য মোতায়েন করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তিনি বলেন, ‘জরুরি অবস্থার আওতায় আমরা এই অভিযানে সন্দেহজনক স্থানে টহল,তল্লাশী ও সন্দেহভাজনদের আটক ও গ্রেফতারে সহায়তা করছি।’
দেশটির সরকার সব ধরনের ড্রোন বিমান নিষিদ্ধ করে বলেছে, সকল বাণিজ্যিক ড্রোনের অনুমোদন বাতিল করা হল।এই মুহূর্ত থেকেই এই আদেশ কার্যকর হবে।
পুলিশ জানিয়েছে, তারা ন্যাশনাল তাওহিদ জামা’আত (এনটিজে)’র সাথে জড়িত থাকার অভিযোগে গতরাতে ১৬ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।
চরমপন্থী দলটির বিরুদ্ধে এই হামলা চালানো অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, এই ভয়াবহ হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রায় ৭৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat