×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৮
  • ৪২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ১০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক :-ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে কয়েকদিনের প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ১০ জনের প্রাণহানি ও আরো আটজন নিখোঁজ হয়েছে। রোববার কর্তৃপক্ষ এ কথা জানায়।
কর্মকর্তারা বলেছেন, বেংকুলু প্রদেশের নয়টি জেলায় বৈরি আবহাওয়ার কারণে শত শত ভবন, ব্রিজ ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১২ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
কিছু কিছু এলাকায় পানি কমতে শুরু করলেও ক্ষতির পরিমাণ পুরোপুরি জানা সম্ভব হয়নি। এছাড়া ক্ষতিগ্রস্ত সব এলাকার সাথে যোগাযোগ স্থাপনও করা যায়নি।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতপো পুরও নুগরুহো বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্ষয় ক্ষতির পরিমাণ বাড়তে পারে। বন্যায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, বৃষ্টি বেড়ে গেলে আবারো বন্যা ও ভূমিধস দেখা দিতে পারে।
এছাড়া তিনি বৈরি আবহাওয়ার কারণে পরবর্তী দুর্যোগ হিসেবে বিশুদ্ধ পানি ও পরিচ্ছন্নতার অভাবে চর্মরোগ ও সংক্রমণের আশংকা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat