×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৫-০২
  • ৪২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গমাতা অনুর্ধ-১৯ গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের ফাইনাল আগামীকাল

স্পোর্ট ডেস্ক:-বঙ্গমাতা অনুর্ধ-১৯ গোল্ডকাপ আন্তর্জাতিক মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে সফরকারী লাওসের মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ ১৯ নারী দল।
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলে আশা করা হচ্ছে।
ফাইনালে জয়ের মাধ্যমে শিরোপা লাভের আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিদ্বন্দ্বি দল দুটির কোচ ও অধিনায়করা। আজ মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ম্যাচ পুর্ব সংবাদ সম্মেলনে লাওসের প্রধান কোচ ভং মি সে বলেন, ফাইনাল ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দুই দলেরই শিরোপা জয়ের সমান সুযোগ থাকবে।
বাংলাদেশ অনুর্ধ ১৯ দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ফাইনালে স্বাগতিক দলই ফেভারিট।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে এবং ২য় ম্যাচে কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের নারী দল। সেমি-ফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে মিসরাত জাহান মৌসুমীর নেতৃত্বাধীন দলটি।
অপরদিকে গ্রুপ পর্বের সুচনা ম্যাচে মঙ্গোলিয়াকে ৫-০ গোলে হারিয়ে দেয়া লাওস গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারায় তাজিকিস্তানকে। সেমি-ফাইনালে তারা ৭-১ গোলে কিরগিজস্তানকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
ফাইনাল ম্যাচে গ্যালারির টিকিটের মুল্য নির্ধারিত হয়েছে ৫০ টাকা। আর ভিআইপি টিকিটের মুল্য ২০০ টাকা। ম্যাচের দিন স্টেডিয়াম প্রাঙ্গনে টিকিট পাওয়া যাবে। তবে কোন টিকিট লাগবেনা স্কুলের ছাত্র-ছাত্রীদের। স্কুলের পরিচয় পত্র প্রদর্শন সাপেক্ষে বিনা টিকিটে তারা গ্যালারীতে বসে খেলা উপভোগ করতে পারবে বলে আজ বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ছয় জাতির এই টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, তাজিকস্তান, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat