×
ব্রেকিং নিউজ :
সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা টাঙ্গাইলে ভোট দিলেন বিএনপির টুকু, জয়ের ব্যাপারে আশাবাদী শতভাগ ভোট দিলেন বিএনপি প্রার্থী মিনু, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সারাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : আসিফ মাহমুদ দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি জয়ের ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী : তারেক রহমান ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : ইসি সানাউল্লাহ
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৬
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউএনসিএসি সম্মেলনে যোগ দিতে ভিয়েনার উদ্দেশ্যে আইনমন্ত্রীর যাত্রা

নিউজ ডেস্ক:- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশন (ইউএনসিএসি) বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক দশম অধিবেশনে যোগ দিতে আজ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামী ২৭ থেকে ২৯ মে ভিয়েনায় এই কনভেনশন অনুষ্ঠিত হবে।
আনিসুল হক আইন ও সংসদ বিষয়ক বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ব্যাংকের সিনিয়র কর্মকর্তাদের নিয়ে গঠিত বাংলাদেশের ভিয়েনা মিশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ ২০০৭ সালে সদস্য হওয়ার পর থেকে ইউএনসিএসি’র আওতায় বিভিন্ন পদক্ষেপ নেয়ায় অন্যান্য সদস্য রাষ্ট্রের দ্বারা প্রশংসিত হয়েছে।
বাংলাদেশ ইউএনসিএসি বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে পাবলিক ইন্টারেস্ট রিলেটেড ইনফরমেশন ডিসক্লোজার (প্রোটেকশন) অ্যাক্ট-২০১১, এন্টি-টেরোরিজম এক্ট-২০০৯, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট-২০০৯, মানি লন্ডারিং প্রিভেনশন এক্ট-২০১২ ও মিউচুয়াল লিগাল এসিস্ট্যান্স ইন ক্রিমিন্যাল ম্যাটার অ্যাক্ট-২০১২ গঠন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat