×
ব্রেকিং নিউজ :
সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা টাঙ্গাইলে ভোট দিলেন বিএনপির টুকু, জয়ের ব্যাপারে আশাবাদী শতভাগ ভোট দিলেন বিএনপি প্রার্থী মিনু, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সারাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : আসিফ মাহমুদ দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি জয়ের ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী : তারেক রহমান ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : ইসি সানাউল্লাহ পরিবারসহ ভোট দিলেন তারেক রহমান
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৮
  • ৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি তিন দিনের সফরে আগামীকাল ভারতে যাবেন

নিউজ ডেস্ক:-রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে আগামীকাল বুধবার দুপুরে ভারতে যাবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন বাসসকে বলেন, “রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি বিশেষ বিমান (বিজি ১৫১৩) আগামীকাল বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে।”
তিনি বলেন, “শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগদানের পর বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কবিন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হবেন।”
ভারতের রাষ্ট্রপতি আগামী ৩০ মে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি ও পরবর্তীতে মোদির মন্ত্রী সভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন বলে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে।
সদ্য সমাপ্ত নির্বাচনে বিজিপি’র নেতৃত্বে এনডিআই জোট ব্যাপক বিজয় অর্জন লাভ করায় ভারতের রাষ্ট্রপতি নরেন্দ্র মোদিকে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন।
গত শনিবার এনডিএ নেতৃবৃন্দ মোদিকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ আগামী ৩১ মে বিকেলে ভিভিআইপি বিমানে (বিজি-১৫১৪) দেশে প্রত্যাবর্তন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat