×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৯
  • ৪২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০২১ সালের মহান বিজয় দিবসে মেট্রো রুট-৬ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক:- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২০২১ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সম্পূর্ণ রুটের ট্রায়াল রান শেষে মেট্রো রুট-৬ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বলে আশাবাদ প্রকাশ করেছেন।
তিনি আজ দুপুরে রাজধানীর আগাগাঁওয়ের মেট্রোরেলের সাইট পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এ আশাবাদ ব্যক্ত করেন।
সেতুমন্ত্রী বলেন, ঢাকা মহানগরীর যানজট নিরসন ও গণপরিবহনের সক্ষমতা বাড়াতে ২০৩০ সালের মধ্যে ৬টি মেট্রো রুট সমন্বয়ে ১টি শক্তিশালী মেট্রোরেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি বলেন, চলমান মেট্রোরেল রুট-৬’র কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ২০১৯ সালের মধ্যে আগারগাঁও পর্যন্ত এবং ২০২০ সালের মধ্যে মতিঝিল পর্যন্ত অংশের পূর্ত কাজ শেষ হবে। তিনি আরো বলেন, ‘আমরা আশা করছি ২০২১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সম্পূর্ণ রুটের ট্রায়াল রান শেষে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে মেট্রো রুট-৬।’
তিনি বলেন, মেট্রোরেল রুট-১ এর কাজও আমরা হাতে নিয়েছি। প্রায় ৩১ কি.মি. দীর্ঘ এ রুটের থাকছে ২টি অংশ। প্রথম অংশ বিমানবন্দর থেকে কমলপুর রেলস্টেশন পর্যন্ত। দ্বিতীয় অংশ পূর্বাচল রুট যা নতুন বাজার থেকে পূর্বাচল ডিপো পর্যন্ত। বিমানবন্দর রুটে ২০ কি.মি. বাংলাদেশের প্রথম পাতাল রেল বা আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল নির্মিত হতে যাচ্ছে।
কাদের বলেন, ইতোমধ্যে মেট্রো রুট-১ এর সম্ভাব্যতা যাচাইসহ বিভিন্ন সার্ভে সম্পন্ন হয়েছে। মূল নকশা প্রণয়নের কাজও শেষ প্রান্তে। এ রুটের নির্মাণ কাজ শেষ হবে ২০২৬ সালের মধ্যে। এ রুটের সম্ভাব্য ব্যয় প্রায় ৫৩ হাজার কোটি টাকা। এর মধ্যে ১টি অংশের বা প্রায় ৪ হাজার কোটি টাকা লোন এগিমেন্ট আজ জাপান সফররত প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষরের কথা রয়েছে।
কাদের বলেন, মহানগরীর পূর্ব থেকে পশ্চিমে সংযোগ বাড়াতে মেট্রোরেল রুট-৫ নির্মাণেরও উদ্যোগ নেয়া হয়েছে। এটি হবে হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত প্রায় ২০ কি.মি. দীর্ঘ। সম্ভাব্য ব্যয় হবে প্রায় ৪২ হাজার কোটি টাকা। এ রুটে প্রায় ১৪ কি.মি. হবে পাতাল রেল। তিনি আরো বলেন, রুট-৫ এর নর্দান অংশের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। রুট-৫ রে সাউদার্ন অংশ হবে গাবতলী থেকে দশেরকান্দি পর্যন্ত যার প্রায় ১৩ কি.মি. হতে পাতাল রেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat