×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৬-২০
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে ভোটাভুটি হবে মার্কিন সিনেটে

আন্তর্জাতিক ডেস্ক:- সৌদি আরব ও অন্যান্য আরব মিত্র দেশগুলোর কাছে ৮.১ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে বৃহস্পতিবার মার্কিন সিনেটে ভোটাভুটি হবে। এদিকে আইন প্রণেতারা রিয়াদের সামরিক শক্তি বৃদ্ধির কঠোর সমালোচনা করেন। খবর এএফপি’র।
সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির ডেমোক্র্যাট প্রধান রবার্ট মেনান্দেজ বলেন, সিনেটে নেতৃত্ব দেয়া রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেল অস্ত্র বিক্রির বিষয়ে ভোট দেয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। এসব অস্ত্র বিক্রির ব্যাপারে সমালোচকরা বলেন, এসব অস্ত্র ইয়েমেন যুদ্ধে ব্যবহার করা হবে এবং এতে সেখানের পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।
মেনান্দেজ বুধবার রাতে সিনেটে বলেন, ‘এই প্রস্তাবকে সহযোগিতা করা দ্বিপক্ষীয় গ্রুপকে আমি ধন্যবাদ জানাতে চাই।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কংগ্রেসকে এড়িয়ে সৌদি আরব ও অন্যান্য আরব মিত্র দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির অনুমোদনে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের কারণে এসব অস্ত্র বিক্রি বিষয়ে সিনেটে এ ভোটাভুটি হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat