×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৬-২০
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উদ্ভাবনী মনোভাব নিয়ে কাজ করতে হবে : বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:-বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উদ্ভাবনী মনোভাব নিয়ে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন।
আজ ঢাকায় জাতীয় জাদুঘরে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ‘নাগরিক সেবায় উদ্ভাবনী পাইলট উদ্যোগসমূহের ইনোভেশন শোকেসিং মেলা-২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।
বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও চিফ ইনোভেশন অফিসার ড. মো. শাহ আলম।
উল্লেখ্য, মেলায় বাণিজ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চা বোর্ড, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ৯টি উদ্ভাবনী বিষয় তুলে ধরা হয়। বাণিজ্যমন্ত্রী স্টলগুলো ঘুরে দেখেন এবং উদ্ভাবনী বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, “দেশের উন্নয়নে আমরা নতুন নতুন চিন্তা নিয়ে তা বাস্তবায়নে এগিয়ে যাবো। এ কাজ করতে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। উদ্ভাবনী চিন্তার বাস্তবায়ন করতে হবে। সততার সাথে কঠোর পরিশ্রম করতে হবে দেশের উন্নয়নের জন্য।”
টিপু মুনশি বলেন, দেশের উন্নতির জন্য বাণিজ্য বৃদ্ধির কোন বিকল্প নেই। বাণিজ্য বৃদ্ধি করে দেশের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। ২০২১ সালের মধ্যে রপ্তানির পরিমান ৬০ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জন করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
বাণিজ্যমন্ত্রী অনুষ্ঠানে আরও বলেন, আমাদেরকে গতানুগতিক কাজের বাইরে এসে দেশের জন্য কাজ করতে হবে। দেশের উন্নয়নে এবং মানুষের কল্যাণে নতুন কিছু উদ্ভাবন করতে হবে। উন্নতি করতে চাইলে উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।
তিনি বলেন, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সরকারি কর্মচারিদের বেতন-ভাতা প্রদান করা হয়। তাই জনগণের কাজে তাদের দায়বদ্ধতা অনেক। পুরাতন পদ্ধতি, ধ্যান-ধারনা ও ট্রেডিশন থেকে বেরিয়ে আসতে হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আজ তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নতি এবং মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। আমাদের সবাইকে এ কাজের সহযোগি হতে হবে। এ জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। দেশের উন্নতি এবং মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে বাণিজ্য বৃদ্ধির বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat